৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:২৫ এএম BDST banglanew24
12 Oct 2012   07:48:25 PM   Friday BdST
E-mail this

প্রথমবারের মতো প্লে-ব্যাকে কুমার বিশ্বজিৎ-পড়শী


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রথমবারের মতো প্লে-ব্যাকে কুমার বিশ্বজিৎ-পড়শী

ঢাকা: এক গানে কণ্ঠ দিলেন কিংবদন্তী শিল্পী কুমার বিশ্বজিৎ এবং নতুন প্রজন্মের জনপ্রিয় শিল্পী পড়শী। গত মঙ্গল ও বুধবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

‘সুখ পাখি’ শিরোনামে গানটি লিখেছেন মাহমুদ মানজুর এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন ক্লোজআপ তারকা কিশোর।

নাট্যনির্মাতা ও সাংবাদিক সাইফ চন্দন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ চলচ্চিত্রের জন্যে গানটি তৈরি করা হয়েছে।

কুমার বিশ্বজিৎ বলেন, এ জীবনে অনেক চলচ্চিত্রের গানে কন্ঠ দিয়েছি। কিশোরের সঙ্গীত পরিচালনায়ও এর আগে পায়রা ছবির একটি গানে আমি ও নিশীতা গেয়েছিলাম। তবে এবারের গানটি নিয়ে আমার আলাদা ভালোলাগা ছিলো। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।

পড়শী বাংলানিউজকে বলেন, বিশ্বজিৎ স্যারের সঙ্গে একটি গানে কন্ঠ দেওয়া আমার জীবনের বড় প্রাপ্তি। কিশোর ভাইয়ার সুর ও সঙ্গীতও আমার কাছে অসাধারণ লেগেছে।তার সঙ্গীত পরিচালনায়ও এবারই প্রথম গান করেছি। গানটি আমার এ সময়ের আর দশটা গানের চেয়ে ব্যতিক্রম।

গানটির সঙ্গীত পরিচালক কিশোর বলেন , আমার সৃষ্টির মধ্যে এ গানটি নিয়ে উচ্ছাস অনেক। বিশেষ করে গানটি রিলিজের আগেই বেশ সাড়া পাচ্ছি। এরইমধ্যে বাংলাভিশনের একটি লাইভ অনুষ্ঠানে আমি গানটি করেছি। সত্যিকার অর্থেই বেশ ভালো হয়েছে গানটি।

আসছে ঈদে সিডি চয়েজের ব্যানারে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ চলচ্চিত্রের গানের অডিও অ্যালবাম রিলিজ হবে চলচ্চিত্রটির নির্মাতা জানিয়েছেন।

প্রসঙ্গত, কুমার বিশ্বজিৎ এখন পর্যন্ত পাঁচ শতাধিক ছবিতে প্লে-ব্যাক করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ঘণ্টা, অক্টোবর ১২, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান