৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:০০ পিএম BDST banglanew24
26 May 2012   12:37:41 AM   Saturday BdST
E-mail this

ফাইনালে নাইট রাইডার্সের সঙ্গী চেন্নাই


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফাইনালে নাইট রাইডার্সের সঙ্গী চেন্নাই

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুরালি বিজয়ের ঝড়ো শতকে টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে চেন্নাই সুপার কিংস। শুক্রবার লিগের দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচে তারা ৮৬ রানে উড়িয়ে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলসকে।

স্কোর-
চেন্নাই সুপার কিংস: ২২২/৫
দিল্লি ডেয়ারডেভিলস: ১৩৬ (১৬.৫ ওভার)
ফল: চেন্নাই ৮৬ রানে জয়ী।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক বীরেন্দ্র শেবাগ। উদ্বোধনী জুটিতে মুরালি বিজয় ও মাইকেল হাসি উড়ন্ত সূচনা এনে দেন চেন্নাইকে। দলীয় ৬৮ রানে বরুণ অ্যারনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন মাইকেল হাসি (২০)। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নাকে নিয়ে ব্যাটিং তান্ডবে মেতে ওঠেন মুরালি। ১৭ বলে ২৭ রান করে রায়না বিদায় নিলেও থামানো যায়নি মুরালিকে।

পরবর্তীতে ধোনি ও ডোয়াইন ব্রাভোকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন লিগের সর্বোচ্চ সংগ্রহ। ইনিংসের শেষ বলে ওয়ার্নার ও ওঝার রান আউটের ফাঁদে পড়লেও দলকে ২২২ রানের সংগ্রহ এনে দেন মুরালি। মাত্র ৫৮ বলে ১৫টি চার ও চার ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। এছাড়া ধোনি দশ বলে ২৩ ও ব্রাভো ১২ বলে তিনটি চার ও দুই ছ’য়ে করেন ৩৩ রান।

৬৩ রানে দুটি উইকেট নেন বরুণ অ্যারন। এছাড়া একটি করে পেয়েছেন উমেশ যাদব ও পাওয়ান নেগি।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২২ রানেই ডেভিড ওয়ার্নার (৩) ও অধিনায়ক শেবাগের (১) উইকেট দুটি হারিয়ে বিপাকে পড়ে দিল্লি। পরবর্তী ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসায় ১৩৬ রানেই মুখ থুবড়ে পড়ে ডেয়ারডেভিলসদের ইনিংস।

মাহেলা জয়াবর্ধনের ব্যাট থেকে সর্বোচ্চ ৫৫ রান আসে। তার ইনিংসে ছিলো চারটি চার ও দুটি ছক্ক‍া। এছাড়া রস টেলর ২৪ ও আন্দ্রে রাসেল ১৬ রান করেন।

২৩ রানে তিনটি উইকেট নিয়ে ডেয়ারডেভিলসের ইনিংসে ধস নামান রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া শাদাব জাকাতি দুই উইকেট দখল করেন।

অনবদ্য ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরা হন মুরালি বিজয়।

২৭ মে ফাইনালে নিজেদের মাঠে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের।

বাংলাদেশ সময় : ০০৩২ ঘণ্টা, মে ২৬,২০১২
এএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান