৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৫:০২ পিএম BDST banglanew24
04 Jul 2012   04:33:46 PM   Wednesday BdST
E-mail this

জার্মানিতে পাওয়া গেল নবআবিষ্কৃত আমেরিকার মানচিত্র


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জার্মানিতে পাওয়া গেল নবআবিষ্কৃত আমেরিকার মানচিত্র

ঢাকা: জার্মানিতে ষোল শতকে আবিষ্কৃত আমেরিকা ভূখণ্ডের এক বিরল মানচিত্রের সন্ধান পাওয়া গেছে। নতুন আবিষ্কৃত এ ভূখণ্ডের প্রাথমিক মানচিত্র বলে একে  ‘আমেরিকার জন্মসনদ’ বলা হয়।

জার্মানিতে পাওয়া এ মানচিত্রটি বিখ্যাত মানচিত্রকর মার্টিন ওয়াল্ডসিমুয়েলারের তৈরি বলে ধারণা করা হচ্ছে। এই ব্যক্তিই আটলান্টিকের প্রান্তবর্তী এ বিস্তৃত ভূখণ্ডের নাম আমেরিকা রেখেছিলেন।

তবে আগে ধারণা করা হতো ওয়াল্ডসিমুয়েলার আমেরিকার মানচিত্রের চারটি কপি তৈরি করেন। তবে এখন মিউনিখ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের আবিষ্কৃত এ মানচিত্রকে তার পঞ্চম কপি বলে দাবি করা হচ্ছে।

মিউনিখ লুডইউগ ম্যাক্সিমিলিয়া ইউনিভার্সিটির পুরাতন বই বিষয়ের প্রধান সভেন কাটনার বলেন, “মানচিত্রটি দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় সংস্করণ। আমরা এখন পর্যন্ত এর দ্বিতীয় কোন অনুলিপি পাইনি। ”  তবে তিনি এটিকে দুর্লভ বলেই অভিহিত করেছেন।

ঊনিশ শতকের একটি পুরাতন বইয়ের ভেতর মানচিত্রটি পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন। এটি হলুদ কাগজের ওপর কালো কালিতে আঁকানো।

জার্মানির গবেষকরা এখন এ মানচিত্রটি বড় আকারে ছাপার ব্যবস্থা করছে। ইতোমধ্যে ওয়াশিংটন ডিসির কংগ্রেস লাইব্রেরিতে এর আরো বড় আকারের একটি সংস্করণ সংরক্ষণ করা হয়েছে।

৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে এটি ইন্টারনেটে ছাড়া হচ্ছে।

আমেরিকার নামকরণের ৫শ’ বছর উপলক্ষে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ২০০৭ সালে মানচিত্রটি যুক্তরাষ্ট্রকে উপহার দেন।

ধারণা করা হয়, ওয়াল্ডসিমুয়েলার ষোল শতকের যে মানচিত্রটি তৈরি করেছিলেন তা আটলান্টিক মহাসাগর ভ্রমণকালে প্রাপ্ত তথ্য থেকে তৈরি করেন। এ কারণে  বর্তমান উত্তর এবং দক্ষিণ আমেরিকার ভূ-খণ্ডের যে চিত্র আমরা দেখি তার সঙ্গে ওই মানচিত্রের মিল নেই।

ওয়াল্ডসিমুয়েলার আমেরিকার নামকরণ করেন ইতালীয় সমুদ্র অভিযাত্রী আমেরিগো ভেসপুচির নামে। কারণ তার ধারণা, কলম্বাসের অনেক আগেই আমেরিগো এ ভূখণ্ড আবিষ্কার করেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান