আয়ারল্যান্ড থেকে: আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে মৃত্যুদণ্ড দিয়ে বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের ঔতিহাসিক বিচার শুরুর জন্য বিজয উৎসব করেছে আয়ারল্যান্ড আওয়ামী লীগ।
সাম্প্রতিক এ উৎসবে সবাই মিলে মিষ্টিমুখ করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসের এই নতুন অধ্যায়কে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ধন্যবাদ জানিয়ে সব যুদ্ধাপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিজয় উৎসবে অংশ নেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খন্দকার রানা, যুগ্ম-সম্পাদক মিনহাজুল আমিন শাকিল, ডাবলিন আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ডাবলিন আওয়ামী লীগের উপদেষ্টা আফসার উদ্দিন, ডাবলিন আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহম্মদ, ডাবলিন আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আরন্য আহম্মেদ, জসিম উদ্দিন, সজীব শিকদার, স্বাদ আহমেদ রোকন, কাজী শফিকুর রহমান, মিজান, মনির হোসেন মনির, লুনা আহম্মেদ, তাহমিনা আক্তার সোমা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
জেডএম/