৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৮:০১ পিএম BDST banglanew24
17 Jun 2012   10:58:18 AM   Sunday BdST
E-mail this

সপ্তাহের প্রথম কার্যদিবস

নিম্নমুখী সূচকে লেনদেন শুরু


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিম্নমুখী সূচকে লেনদেন শুরু সপ্তাহের প্রথম কার্যদিবস

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও লেনদেনের শুরুতে মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

গত সপ্তাহে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবসেই দরপতন হয়েছে।  

রোববার সকাল পৌনে ১১টায় ডিএসইতে ৭৭টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ১৮ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন লেনদেনের প্রথম পাঁচ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ২ পয়েন্ট কমে ৪ হাজার ৬১৮ পয়েন্টে নেমে আসে। পরবর্তীতে সকাল ১০টা ৪০ মিনিটে ৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬১১ পয়েন্টে স্থির হয়।   

সকাল পৌনে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬০২ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, সকাল পৌনে ১১টায় ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় ওঠানামা করে- লাফার্জ সুরমা, বিএসসিসিএল, গ্রামীণফোন, ডেল্টা স্পিনিং, ইউনাইটেড এয়ারওয়েজ, পদ্মা অয়েল, এমআই সিমেন্ট, লংকাবাংলা ফাইন্যান্স, জিবিবি পাওয়ার ও যমুনা অয়েল।

অন্যদিকে রোববার সকাল ১০টা ৪৭ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৫৯ পয়েন্টে।
এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে মোট ১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১২
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান