৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:৫৯ এএম BDST banglanew24
11 Dec 2012   09:33:22 PM   Tuesday BdST
E-mail this

বিএনপির দুই শতাধিক নেতাকর্মী রিমান্ডে


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিএনপির দুই শতাধিক নেতাকর্মী রিমান্ডে

ঢাকা: রোববার অবরোধের দিন রাজধানীর পল্টন ও রমনা থানা এলাকায় ককটেল বিস্ফোরণ, হত্যাচেষ্টা মামলায় বিএনপি এবং এর সহযোগী সংগঠনের ১০২ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আইনজীবী বিবেচনায় বিএনপি নেতা ও দলের নির্বাহী কমিটির সদস্য জামাল শরীফ হিরুকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
আদালত সূত্র জানায় পল্টন ও রমনা থানার মামলা ছাড়াও রাজধানী অন্যান্য থানা থেকে শতাধিক আসামিকে আদালতে আনা হয়।

পৃথক আদালতে শুনানির পর তাদের মধ্যে পাঁচজনকে জামিন দিয়ে বাকিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন একাধিক ম্যাজিস্ট্রেট।

মঙ্গলবার পল্টন থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা খোরশেদ আলী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৫৮ নেতাকর্মীকে আদালতে পাঠিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।

আসামিদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রজন্ম দল ঢাকা মহানগরের আহ্বায়ক নাহিদুল ইসলাম, সদস্য নাদিমুল ইসলাম একরাম, ঢাকা যুবদলের সদস্য শাকিল ইসলাম রনি প্রমুখ।

এছাড়া রমনা থানার অপর একটি মামলায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৪৪ নেতাকর্মীকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন মহানগর হাকিম সাইফুর রহমান।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এমআই/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান