৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১০:৩৪ এএম BDST banglanew24
30 May 2012   04:57:48 PM   Wednesday BdST
E-mail this

দ্বিতীয় রাউন্ডে নাদাল, বিদায় সেরেনার


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দ্বিতীয় রাউন্ডে নাদাল, বিদায় সেরেনার

প্যারিস: ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সাবেক বিশ্বসেরা রাফায়েল নাদাল। স্প্যানিশ তারকা হারিয়েছেন ইতালির সিমোন বোলেলিকে। এদিকে মেয়েদের এককে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

ফ্রেঞ্চ ওপেনে এলেই যেন জ্বলে উঠেন নাদাল। রেকর্ড ছয়বার প্রতিযোগিতার শিরোপা জিতেছেন। এবারও দারুণ সূচনা হয়েছে ২৫ বছর বয়সী এই স্প্যানিশ তারকার। যদিও জয়ের জন্য বেগ পেতে হয়নি প্রতিযোগিতার দ্বিতীয় বাছাইকে। সরাসরি সেটে ৬-২, ৬-২ ও ৬-১ গেমে বোলেলিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেন নাদাল।

এছাড়া দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। মারে সরাসরি সেটে ৬-১, ৭-৫ ও ৬-০ গেমে জিতেছেন জাপানের ততসুমা ইতোর বিপক্ষে।

এদিকে অঘটনের শিকার হয়েছেন মেয়েদের এককে রেকর্ড ১৩টি গ্র্যান্ড সø্যাম জয়ী সেরেনা উইলিয়ামস। সাবেক বিশ্বসেরা ৪-৬, ৭-৬ ও ৬-৩ গেমে হেরেছেন স্বাগতিক ভিরজিনি রাজানোর কাছে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে রাজানোর অবস্থান ১১১তম।

তবে মেয়েদের এককে দুর্দান্ত জয় পেয়েছেন আরেক সাবেক বিশ্বসেরা মারিয়া শারাপোভা। রাশিয়ান তারকা দাঁড়াতেই দেননি রোমানিয়ার অ্যালেক্সান্দ্র কাদান্তুকে। ৬-০ ও ৬-০ গেমে জিতে দ্বিতীয় রাউন্ডে উঠেন শারাপোভা।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মে ৩০, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর/সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান