 |
সাহিত্য বিষয়ক ছোটকাগজ ‘লোকন’। সম্প্রতি প্রকাশিত হলো এর দ্বিতীয় সংখ্যা। দেশের বিভিন্ন দশকের কবি ও লেখকের গল্প-কবিতা দিয়ে মূলত সাজানো হয়েছে এবারের সংখ্যা।
কবিতা লিখেছেন বেলাল চৌধুরী, আসাদ চৌধুরী, হাবীবুল্লাহ সিরাজী, জাহেদ আহমদ, মুজিব ইরম, সুমন সুপান্থ, নিতুপূর্ণা, মুজাহিদ আহমদ, সাকী সায়ন্ত, তুহিন তৌহিদ, জাহাঙ্গীর জয়েস ও শাহনাজ পারভীন স্নিগ্ধা, মাজুল হাসান, নওশাদ জামিল প্রমুখ।
গল্প লিখেছেন গাজী তানজিয়া, সনোজ কুণ্ডু ও জুবায়ের হোসেন।
কবিতা ও গল্প ছাড়াও সংখ্যাটিতে রয়েছে বেশ কিছু মননশীল প্রবন্ধ, কবিতার অনুবাদ, বই আলোচানা।
প্রবন্ধ লিখেছেন ফকির ইলিয়াস, পাবলো শাহী, রেজা নূর প্রমুখ।
ব্রিটিশ কবি স্টিফেন ওয়াটস এর কবিতার অনুবাদ করেছেন কাদের মাহমুদ।
সংখ্যাটিতে রয়েছে সৈয়দ আফসারের ‘পাপখাতা’ শিরোনামে একটি বইয়ের পূর্ণ পাণ্ডুলিপি।
এছাড়াও ‘লোকন’ এর এই সংখ্যাটিতে স্থান পেয়েছে কথাশিল্পী আকাদ্দস সিরাজুল ইসলামকে নিয়ে ক্রোড়পত্র। এতে আকাদ্দস সিরাজুল ইসলামের জীবন ও সাহিত্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ফজলুল হক ও ফারুক যোশী।
ওয়ালি মাহমুদ সম্পাদিত ছোটকাগজ ‘লোকন’-এর প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর, মূল্য ২০০ টাকা।
বাংলাদেশ সময় ১৮১৫, জুন ২৪, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক