১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৮:০৬ এএম BDST banglanew24
29 Apr 2012   08:52:59 PM   Sunday BdST
E-mail this

এমিরেটস সেরা কার্গো এয়ারলাইন নির্বাচিত


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এমিরেটস সেরা কার্গো এয়ারলাইন নির্বাচিত

ঢাকা : এমিরেটস স্কাইকার্গো ট্রেড ম্যাগাজিন এয়ারকার্গো নিউজ কর্তৃক বিশ্বব্যাপী পরিচালিত ফ্রেইট ফরওয়ার্ডারদের মতামত জরিপে কার্গো এয়ারলাইন অব দি ইয়ার ২০১২ নির্বাচিত হয়েছে।

পাশাপাশি ২৪ বারের মতো সেরা মধ্যপ্রাচ্য কার্গো এয়ারলাইন ও এ বছরের সেরা আফ্রিকান কার্গো এয়ারলাইনের সম্মান অর্জন করেছে।

শনিবার লন্ডনের ল্যাংকেস্টার হোটেলে আয়োজিত কার্গো এয়ারলাইন অব দি ইয়ার-২০১২ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমিরেটস এয়ারলাইনের কার্গো পরিবহন শাখা-এমিরেটস স্কাইকার্গো এ সম্মাননা লাভ করে।

এমিরেটস ডিভিশনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কার্গো, রাম মেনন তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘কার্গো ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ী ও পেশাজীবীদের প্রদত্ত ভোট এমিরেটস স্কাইকার্গোর অব্যাহত সাফল্যের স্বীকৃতি ও বিশাল সম্মান।’

এমিরেটস স্কাইকার্গো বিশ্বব্যাপী ৬টি মহাদেশে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ১২০টিরও বেশি গন্তব্যে মালামাল পরিবহন সেবা প্রদান করছে।

এমিরেটস স্কাইকার্গো বহরে বর্তমানে ৮টি স্বতন্ত্র কার্গো পরিবহন বিমান রয়েছে এবং আরো  ৯টি বোয়িং ৭৭৭ এফ ক্রয়ের আদেশ পেশ করা হয়েছে।

এয়ারকার্গো নিউজ ম্যাগাজিন প্রতি বছর কার্গো এয়ারলাইন অব দি ইয়ার পুরস্কারের আয়োজন করে থাকে এবং এটি হচ্ছে একমাত্র পুরস্কার- যা ব্রিটিশ ইন্যারন্যাশনাল ফ্রেইট অ্যাসোসিয়েশন কর্তৃক নিরিক্ষিত ও অনুমোদিত।

বাংলাদেশ সময় : ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১২

আইএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান