১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:২২ এএম BDST banglanew24
15 Sep 2012   04:32:44 PM   Saturday BdST
E-mail this

মক্কায় খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত


মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মক্কায় খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত

মক্কা: মক্কা মুজাহিদিন শাখা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভা গতকাল মুজাহিদিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

মুজাহিদিন শাখার প্রধান উপদেষ্টা জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আব্দুল গাফফার চৌধুরী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক ফেরদৌস চৌধুরী মিঠু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মক্কা বিএনপির যুগ্ম-আহ্বায়ক পারভেজ মৃধা, বিএনপি নেতা আব্দুস সালাম তালুকদার।

বেলাল হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সুরায়া শাখা বিএনপির সভাপতি জাকির ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, ফরিদুল আলম, শাহ আলম, রেজাউল করিম, মাওলানা কামাল উদ্দিন, জাকির, ফোরকান, জাহাঙ্গীর আলম, মাসুদ রানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সকল জাতীয়তাবাদী শক্তি এক হয়ে বর্তমান জুলুমবাজ সরকারের বিরুব্ধে গণ আন্দোলন গড়ে তুলবে। প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করতে ব্যর্থ হলে সেই ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার আহবান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান