৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:৪৯ পিএম BDST banglanew24
08 Sep 2012   08:34:12 AM   Saturday BdST
E-mail this

রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল  কলেজ (রামেক) হাসপাতালের ৫নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন— মোহনপুরের মতিহার গ্রামের মোজাম্মেল হক (৪৫), পালশা গ্রামের ব্র্যাক কর্মকর্তা অজিত কুমার সরকার (৩৮) ও সইপাড়া গ্রামের হাফিজ উদ্দিন (৩০), রাজশাহী কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র একই গ্রামের শামীম হোসেন (১৮), বাকশিমইল গ্রামের আফজাল হোসেন (২৭), নওগাঁ জেলার মান্দা উপজেলার ছোটমুল্লুক গ্রামের শহীদুল ইসলাম (৪০), রাজশাহী রয়েল মেডিকেল টেকনোলজির ছাত্র মান্দার মোহাম্মদপুর গ্রামের জসিম উদ্দিন (২৬), একই উপজেলার কালিসোবা গ্রামের সাইফুল ইসলাম (২৮) ও মহানগরীর দরগাপাড়া এলাকার রবিন (২৬)।

অপরজনের আত্মীয়-স্বজন না আসায় দুপুর পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি। এর মধ্যে রবিন হিউম্যান হলার চালক এবং বাকিরা সবাই এর যাত্রী ছিলেন। তারা মোহনপুর থেকে রাজশাহী যাচ্ছিলেন।  

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার সকাল ৭টার দিকে রাজশাহী থেকে নওগাঁগামী বুলবুলি এন্টারপ্রাইজ (খুলনা মেট্রো-ব-৩৮২) নামের একটি বাস এবং মোহনপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী হিউম্যান হলার (ইমা; নং সিলেট মেট্রো-ছ-১১-০৩৩৫) উপজেলার বিদিরপুর ও খয়রার মাঝামাঝি পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। পরে রামেক হাসপাতালে ভর্তির পর মারা যায় আরও ৭ জন।

ওসি জানান, খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় ঘাতক বাস আটক এবং হিউম্যান হলারটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে সড়ক দুর্ঘটনার পর বাস চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।

নিহতদের মধ্যে সাত জনের লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে অন্যদের লাশ।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১২
শরীফ সুমন/সম্পাদনা:রাফিয়া আরজু শিউলী, নূরনবী সিদ্দিক সুইন ও আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান