১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১১:৫২ এএম BDST banglanew24
11 Dec 2012   05:32:37 PM   Tuesday BdST
E-mail this

৭ বিধিমালা চূড়ান্ত করতে কমিটি গঠন করেছে আইডিআরএ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স সংক্রান্ত ৭ বিধি/প্রবিধানমালা চূড়ান্ত করার জন্য দুটি পৃথক কমিটি গঠন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ৫ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান এম শেফাক আহমেদ কমিটিকে কার্যক্রম শুরুর তাগাদা দিয়ে একটি চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, গত ২১ নভেম্বর অভ্যন্তরীণ অফিস স্মারকের মাধ্যমে ৭টি বিধি/প্রবিধানমালা চূড়ান্ত করার জন্য কমিটি গঠনের কথা বলা হয়েছিল। বিষয়টি জরুরি বলে শিগগিরই কমিটি গঠন করে কার্যক্রম শুরু করার যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি চিঠিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইসলামী বীমা/তাকাফুল) বিধিমালা- ২০১২ চূড়ান্তকরণের জন্য ইসলামী বীমা বিশেষজ্ঞ প্রতিনিধি অন্তর্ভুক্ত করার পরামর্শ দেওয়া হয়।    

লাইফ ইন্স্যুরেন্স সংক্রান্ত বিধি/প্রবিধানমালা চূড়ান্ত করার জন্য গঠিত কমিটিতে আছেন- আইডিআরএ’র সদস্য নূরুল ইসলাম মোল্লা, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের দুজন প্রতিনিধি (লাইফ ইন্স্যুরেন্স অভিজ্ঞ), ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর স্বপন কুমার সরকার ও আইসিএবি’র একজন প্রতিনিধি।

নন-লাইফ ইন্স্যুরেন্স সংক্রান্ত বিধি/প্রবিধানমালা চূড়ান্তকরণের জন্য গঠিত কমিটিতে আছেন- আইডিআরএ’র সদস্য নব গোপাল বণিক,  বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যসোসিয়েশনের দু’জন প্রতিনিধি (নন-লাইফ ইন্স্যুরেন্স অভিজ্ঞ), রুপালী ইন্স্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর পি কে রায় ও আইসিএবি’র একজন প্রতিনিধি।

বিধি/প্রবিধানমালাগুলো হলো- জীবন বীমা কোম্পানির হিসাব ও স্থিতিপত্র প্রস্তুতকরণ প্রবিধানমালা ২০১২, নন লাইফ বীমা কোম্পানির হিসাব ও স্থিতিপত্র প্রস্তুতকরণ প্রবিধানমালা ২০১২, ইসলামী বীমা/তাকাফুল বিধিমালা ২০১২, জীবন বীমাকারীর সলভেন্সি মার্জিন প্রবিধানমালা ২০১২, নন লাইফ বীমাকারীর সলভেন্সি মার্জিন প্রবিধানমালা ২০১২, জীবন বীমাকারীর জন্য ব্যবস্থাপনা ব্যায়ের সর্বাধিক সীমা প্রবিধানমালা ২০১২, নন লাইফ বীমাকারীর জন্য ব্যবস্থাপনা ব্যয়ের সর্বাধিক সীমা প্রবিধানমালা-২০১২।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১২
জেএনএ/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান