১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:০০ পিএম BDST banglanew24
17 Aug 2012   01:01:26 PM   Friday BdST
E-mail this

থাইল্যান্ডের ফুকেটে নাইটক্লাবে আগুন, ৪ জন নিহত


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
থাইল্যান্ডের ফুকেটে নাইটক্লাবে আগুন, ৪ জন নিহত

ঢাকা: থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন স্পট ফুকেটের একটি নাইটক্লাবে আগুন লেগে চারজন নিহত হয়েছে। এছাড়াও আরও ডজনখানেক ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়েছে বলে পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

টাইগার ডিসকো নামের ওই নাইটক্লাবে শুক্রবার ভোরে আগুন লাগে। কর্তৃপক্ষ জানিয়েছে বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনের সূত্রপাত ঘটে।

দুর্ঘটনায় হতাহতদের জাতীয়তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ, তবে ধারণা করা হচ্ছে আহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশী নাগরিক আছেন।

উল্লেখ্য থাইল্যান্ডের নাইটক্লাব, বার ও ডিসকো ক্লাবগুলোর নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ। গত ২০০৯ সালেও ব্যাংককের একটি নাইট ক্লাবে আগুন লেগে ৬০ জনের প্রাণহানি ঘটে।

থাইল্যান্ডের পাতাঙ সমুদ্র সৈকতের নিকটবর্তী ফুকেট শহর থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটনস্থল। প্রতিবছরই এখানে সারা বিশ্ব থেকে পর্যটকদের আগমন ঘটে থাকে।

বাংলাদেশ সময়:১২৫১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান