পার্বতীপুর(দিনাজপুর): বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পার্বতীপুরে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
হরতাল চলাকালে শহরের সব দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।রিকশা-ভ্যান ছাড়া কোনো যানবাহন চলাচল করেনি।
ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। শহরের ঢাকা মোড়ে বিএনপি অফিসের সামনে হরতালকারীরা দিনভর পিকেটিং করে বাইসাইকেল ও রিকশা-ভ্যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও পুলিশ কোনো প্রকার বাধা দেয়নি। সেখানে অবস্থানকারী পুলিশ সদস্যদের নিরব দর্শকের ভূমিকায় থাকতে দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর