১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:১২ এএম BDST banglanew24
08 Jun 2012   05:44:49 PM   Friday BdST
E-mail this

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ৭৩৮ কোটি টাকা বরাদ্দ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় ৭৩৮ কোটি টাকা বরাদ্দ

ঢাকা: ভূমি ব্যবস্থাপনা খাতকে ডিজিটাল করতে, পরিকল্পিত পল্লী নিবাস গড়তে, ভূমিহীনদের পুনর্বাসন, ভূমি সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তি করে স্বচ্চতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ২০১২-১৩ অর্থ বছরে উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলিয়ে এ খাতে মোট ৭৩৮ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব দেন।

বাজেট বক্তৃতায় আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ ও রেকর্ড প্রণয়ন ও অনলাইনে রেকর্ড সংরক্ষন ও হালনাগাদকরণ এবং ডিজিটাল নকশা ও খতিয়ান প্রণয়নের লক্ষ্যে ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তন করা হয়েছে এবং এ কার্যক্রম চলছে।’

তিনি জানান, অর্পিত সম্পত্তি থেকে উদ্ভূত জটিলতা নিরসনের জন্য ‘অর্পিত সম্পত্তি প্রত্যপর্ণ (সংশোধন) আইন ২০১১’ চালু করা হয়েছে।

এছাড়া বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে মোট ১ লাখ ৮৯৬ টি ভূমিহীন পরিবারের মধ্যে ৫২ হাজার ৪২৪ একর খাস জমির বন্দোবস্ত করা হয়েছে। রাজধানীর নিম্ন বিত্ত ও ছিন্নমূলদের জন্য ২ হাজার ১৬ টি ফ্ল্যাট তৈরি করা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ভূমি দুষ্প্রাপ্যতম সম্পদ। তাই ভূমির সবোর্ত্তম ব্যবহার নিশ্চিত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জুন ০৮, ২০১২
এমইউএম/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান