ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়া প্রেসক্লাবে কম্পিউটার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শাহ আলম।
শনিবার সকাল ১১টার দিকে পৌর শহরের সড়ক বাজারে প্রেসক্লাব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় তিনি এ ঘোষণা দেন।
প্রেসক্লাবের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এ সময় আখাউড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ শেখ বোরহান উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভিন স্মৃতি, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুল মতিন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল হক ধনু, সাবেক পৌর মেয়র নুরুল হক ভুইয়া, শহীদ স্মৃতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গাফ্ফার খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ১২, ২০১২
সমীর চক্রবর্তী/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর