১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:১২ পিএম BDST banglanew24
18 Apr 2012   07:12:52 PM   Wednesday BdST
E-mail this

বাংলানিউজে সংবাদ: ঈশ্বরদীতে স্কুলমাঠের জুয়ার আসর অবশেষে বন্ধ


ঈশ্বরদী প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজে সংবাদ: ঈশ্বরদীতে স্কুলমাঠের জুয়ার আসর অবশেষে বন্ধ
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী(পাবনা): ‘স্কুলমাঠে বৈশাখী মেলার নামে জুয়ার আসর’ শিরোনামের সংবাদ বাংলানিউজে প্রকাশের পর জুয়ার আসর ও বৈশাখী মেলা বন্ধ করা হয়েছে।

ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর স্কুলমাঠে পহেলা বৈশাখ থেকে ৪ দিন ধরে এই মেলা চলছিল।

৭ দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও ৪ দিন পর বুধবার বিকেলে আয়োজকরা মেলা বন্ধ ঘোষণা করেন।

একাধিক সূত্র বাংলানিউজকে জানায়, সাঁড়াগোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাঁড়াগোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বৈশাখী মেলার আয়োজন করে। কিন্তু স্কুলমাঠে প্রতিদিন ৬টি জুয়ার আসর বসানোয় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে।

এ নিয়ে মঙ্গলবার অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজে সংবাদ প্রকাশ হলে টনক নড়ে প্রশাসনের।

মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, থানা প্রশাসনের কথায় এবং স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা শুরুর কথা চিন্তা করে মেলা ৭ দিনের পরিবর্তে ৪ দিন পরই বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঈশ্বরদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দুলাল উদ্দিন বাংলানিউজকে জানান, মেলায় জুয়ার আসর নিয়ে বাংলানিউজে খবর প্রকাশ হলে পুলিশের উচ্চ পর্যায় থেকে তাদের এই মেলা বন্ধ করার জন্য বলা হয়। ঈশ্বরদী থানা থেকে মেলা কমিটিকে জানানোর পর তারা মেলা বন্ধ ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
প্রতিবেদন: সেলিম সরদার
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান