৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৩:৪৩ পিএম BDST banglanew24
04 Jun 2012   02:15:36 PM   Monday BdST
E-mail this

অধ্যাপক সায়ীদ প্রসঙ্গ

আমি থাকলে এ আলোচনা থামিয়ে দিতাম: ডেপুটি স্পিকার


সাজিদুল হক, পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আমি থাকলে এ আলোচনা থামিয়ে দিতাম: ডেপুটি স্পিকার অধ্যাপক সায়ীদ প্রসঙ্গ

জাতীয় সংসদ ভবন থেকে: বিশ্বসাহিত্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে রোববার সংসদে বিরূপ আলোচনা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। এমনকি তিনি থাকলে এ আলোচনা উঠলে থামিয়ে দিতেন বলেও জানিয়েছেন তিনি।

সোমবার দুপুরে সংসদ ভবনের মন্ত্রী হোস্টেলের আইপিডি সম্মেলন কেন্দ্রে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ``আমি সংসদে থাকলে এ আলোচনা উঠলে থামিয়ে দিতাম। তিনি শ্রদ্ধেয় ব্যক্তি। অন্তত আমি তাকে শ্রদ্ধা করি। তার বিরুদ্ধে কথা বলার সময় জেনে কথা বলা উচিত। আর উনি নিজেও বিষয়টি অস্বীকার করেছেন।``

তিনি আরও বলেন, ``একটি পত্রিকা দেখে, বিষয়টি ভালোভাবে না জেনে সংসদে তার মতো সম্মানিত ব্যক্তিকে নিয়ে এ ধরনের আলোচনা ঠিক হয়নি। একজন সংসদ সদস্য ভুল করতে পারেন। তাই বলে তিনজন ভুল করবেন এটাতো ঠিক না।``

ডেপুটি স্পিকার বলেন, ``আমি দেখেছি একটি মাত্র পত্রিকায় তার বক্তব্য এসেছে। তাছাড়া উনি নিজেও বলেছেন-সংসদ সদস্যদের অবমাননা হয় এমন কথা তিনি বলেন নি। সংসদতো এত হালকা জায়গা নয় যে, সবকিছুর প্রতিক্রিয়া দেখাতে হবে। তা-ও আবার সংসদের ফ্লোরে দাঁড়িয়ে।``


আজ (সোমবার) ডেপুটি স্পিকার এ বিষয়ে সংসদে কিছু বলবেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, ``যদি কেউ আবার কথা তোলে তাহলে আমি বলবো। নিজে থেকে কথা তুলবো না। স্পিকার চাইলে এ বিষয়ে কথা বলতে পারেন।``


শনিবার বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলনকেন্দ্রে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ইয়ুথ অ্যানগেজমেন্ট অ্যান্ড সাপোর্টার (ইয়েস) জাতীয় সম্মেলনে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছিলেন, ``দেশের মন্ত্রী-এমপিরা প্রতিশ্রুতি রক্ষা করেন না, তারা নীতি মানেন না। শপথ নেয়ার সময় বলেন অন্যায় করবেন না, কিন্ত প্রতিশ্রুতি ভুলে গিয়ে তারা অন্যায় করেন। এসব মন্ত্রী-এমপির কোনো নীতি নেই।``

রোববার সংসদ অধিবেশনে একটি পত্রিকার বরাত দিয়ে অধ্যাপক আবু সায়ীদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়।

স্বতন্ত্র সদস্য ফজলুল আজিম পয়েন্ট অব অর্ডারে এ বিষয়ে কথা বলেন। পরে শেখ ফজলুল করিম সেলিম ও জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু অধ্যাপক সায়ীদের কঠোর সমালোচনা করেন। ওই সময় স্পিকারের আসনে থাকা সভাপতিমণ্ডলীর সদস্য আলী আশরাফও তাকে নি:শর্ত ক্ষমা চাইতে বলেন।

তিনি আরো বলেন, ``অধ্যাপক আবু সায়ীদ সংসদ ও সংবিধানের অবমাননা করেছেন। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে গণতন্ত্রের আকাশে কালো মেঘ দেখা দেবে।``

তিনি কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিশেষ অধিকার রক্ষা কমিটিতে আলোচনা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুন ২, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
swin@banglanews24.com;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 
Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান