৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:০৪ এএম BDST banglanew24
05 Feb 2013   02:52:24 PM   Tuesday BdST
E-mail this

রায়ের পর রাজশাহীতে শিবিরের বিক্ষোভ, আটক ২৪


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: জামায়াতের শীর্ষ নেতা কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া রায়ের বিরোধিতা করে বিক্ষোভ, হামলা ও ভাঙচুর চালিয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এতে আটক করা হয়েছে ২৪ শিবির নেতাকর্মীকে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেটের সামনে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। এসময় মিছিল থেকে জামায়াত নেতা কাদের মোল্লাকে কারাদণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধ ছাত্রশিবির কর্মীরা যাত্রীসহ একটি অটোরিকশা উল্টে দিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরে মিছিলটি রুয়েটের সামনে গিয়ে আরও একটি মাইক্রোবাস ভাঙচুর করে।

পুলিশ বাধা দিলে তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় একজন পুলিশ কনস্টেবল আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় দশ রাউন্ড টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এস এম মনির-উজ-জামান বাংলানিউজকে জানান, দুপুর পর্যন্ত মহানগরীর বিনোদপুরসহ বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ২৪ জন শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বর্তমানে মহানগরীর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।

অপরদিকে, রায় ঘোষণার আগে বেলা ১১টা থেকে মহানগরীর প্রধান প্রধান সড়কগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টহল দিচ্ছেন। তাদের পাশাপাশি মাঠে রয়েছে পুলিশ ও র‌্যাব সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
এসএস/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান