৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:৩৫ পিএম BDST banglanew24
09 Dec 2012   01:58:49 PM   Sunday BdST
E-mail this

ডিএসইতে বিলম্বে লেনদেন, ব্যাংকে গ্রাহক কম


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিএসইতে বিলম্বে লেনদেন, ব্যাংকে গ্রাহক কম

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ১ ঘণ্টা বিলম্বে লেনদেন শুরু হয়েছে। অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের অবরোধ কর্মসূচির কারণে মতিঝিল এলাকার ব্যাংকসমুহে অনেক কম গ্রাহককে লেনদেন করতে দেখা গেছে।

ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান বাংলানিউজকে বলেন, কারিগরি ত্র“টির কারণে সকাল সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ১১টায় লেনদেন শুরু হয় এবং ৩ টা পর্যন্ত চলবে।
 
এদিকে সকাল থেকেই সূচকের নিম্নমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। প্রথম ১ ঘণ্টায় ডিএসইর সাধরণ মূল্য সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৪২ পয়েন্টে। এ সময়ের মধ্যে দর বেড়েছে ১১টি কোম্পানির দর কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের। মোট লেনদেন হয়েছে ৩৫ কোটি টাকার। 

তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরু হয় বলে সিএসইর জনসংযোগ কর্মকর্তা সানজিদা পারভীন জানিয়েছে।

এদিকে অবরোধের কারণে মতিঝিলের ব্যাংক পাড়ায় মানুষের উপস্থিতি অনেক কম লক্ষ করা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে মতিঝিলের ব্যাংক পাড়ায় বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কে কিছু রিক্সা চলাচল করতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ৯ নভেম্বর ২০১২
জেএনএ/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান