ঢাকা: জাতীয় দলের কোচ নিয়ে এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিচার্ড পাইবাসের জন্য অপেক্ষা শেষ হয়নি। রোববার পর্যন্ত পাইবাসের জন্য অপেক্ষা করবে বিসিবি। এরমধ্যে তার কাছে থেকে একটা উত্তর পাওয়া যাবে বলে আশা করছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
পাইবাসকে হাতে রেখে মিক নিউয়েলের সঙ্গেও এজেন্টের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি। বাংলাদেশের কোচ হতে আগ্রহ প্রকাশও করেছেন নটিংহামশায়ারের কোচিং ডিরেক্টর। বুধবার ক্রিকইনফোকে এক সাক্ষাৎকারে এই ইংলিশ কোচ জানিয়েছেন, নটিংহামশায়ারকে ছেড়ে আসা কঠিন সিদ্ধান্ত। তবে বাংলাদেশ সম্পর্র্কে সবকিছু জেনে বিসিবির সঙ্গে আলোচনার টেবিলে বসবেন।
আসলে বাংলাদেশের ক্রিকেট এবং বেতনসহ সুযোগসুবিধার বিষয়ে জানতে চেয়েছেন মিক নিউয়েল। বিস্তারিত তথ্য এজেন্টের মাধ্যমে নিউয়েলের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, মে ২৪, ২০১২
এসএ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর