টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আগএলাসিন এলাকায় ফিরোজ আল মামুন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত।
বৃহস্পতিবার রাত ১০টায় ফিরোজ আল মামুন এলাসিন নদীর ঘাট থেকে বাড়ি ফেরার একদল দুর্বৃত্ত তার মাথায় ও হাতে কোপাতে থাকে। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও দেওলী ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, নিহত ফিরোজ আল মামুন জেলা যুবলীগের সদস্য ছিলেন।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা হতে পারে | তবে এ ঘটনায় দেলদুয়ার থানার মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১২
প্রতিবেদন: আহমেদ রাসেল
সম্পাদনা: মো. মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর