৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:২৮ পিএম BDST banglanew24
06 Jul 2012   02:51:45 PM   Friday BdST
E-mail this

খুবিতে নবনিযুক্ত শিক্ষকদের ৫ দিনের প্রশিক্ষণ সমাপ্ত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনে নবনিযুক্ত শিক্ষকদের শিক্ষাপদ্ধতি ও কৌশলের ওপর ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।  

শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উপাচার্য প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ্ প্রশিক্ষণার্থী নবনিযুক্ত শিক্ষকদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেলের পরিচালক প্রফেসর ড. মো. আব্দুল মান্নান।

অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকদের মধ্যে এফএমআরটি ডিসিপ্লিনের প্রভাষক শিকদার সাইফুল ইসলাম ও ইউআরপি ডিসিপ্লিনের প্রভাষক মৈত্রী বিশ্বাস বক্তব্য রাখেন।

এ সময় গবেষণা সেলের সহকারী পরিচালক প্রফেসর ড. গোলাম সারোয়ার ও ড. কাজী দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৪৪০ ঘণ্টা, জুলাই ৬, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিক্ষা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান