৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৮:২১ এএম BDST banglanew24
21 Jun 2012   07:54:15 PM   Thursday BdST
E-mail this

ঝিনাইদহের আরাপপুরে শক্রবার ১৪৪ ধারা


জেলা প্রতিনিধি,
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় শুক্রবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বলবত থাকবে।

ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা নিয়ে বিবদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও সঙ্ঘাতের আশঙ্কায় অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আশরাফুল ইসলাম ১৪৪ ধারা জারির আদেশ দেন।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালাচাঁদ সিংহ বাংলানিউজকে জানান, ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে বর্তমান কমিটির নেতা ওলিয়ার রহমান ও মোজাম্মেল হক সমর্থিতরা শুক্রবার সাধারণ সভা ডাকে আরাপপুর এলাকার নিউ একাডেমী হাইস্কুল মাঠে।

তিনি আরও জানান, শ্রমিকদের অপর গ্রুপ (আব্দুল গাফ্ফার ও উজ্জল সমর্থক) সেখানে যেতে রাজি নয়। তারা পৌর বাস টার্মিনালে পাল্টা সমাবেশ ডেকে মাইকিং করলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও সঙ্ঘাতের আশঙ্কা দেখা দেয়।

ঝিনাইদহ জেলা প্রশাসক খাজা আব্দুল হান্নান সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে তিনি শ্রমিক নেতাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন। যে কারণে পরিস্থিতি সঙ্ঘাতের দিকে চলে যাওয়ার আশঙ্কায় শহরের আরাপপুর ও নিউ একাডেমী স্কুল মাঠ এলাকায় শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।

জেলা প্রশাসক আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ১৪৪ ধারা জারির বিষয়ে ঝিনাইদহ শহরে মাইকিং চলছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শোনিত কুমার গায়েন বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ১৪৪ ধারা জারি বিষয়ক জেলা প্রশাসনের চিঠি সদর থানায় এসেছে বলে বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান