৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:৪১ পিএম BDST banglanew24
31 Jan 2013   04:06:30 AM   Thursday BdST
E-mail this

চকরিয়ায় জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, গাড়ি ভাঙচুর


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজারের চকরিয়ায় ঝটিকা মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা। এসময় ৩টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  বায়তুশ শরফ রোড থেকে ১৫ থেকে ১৬ জন জামায়াত-শিবির কর্মী চকরিয়া পৌর সদরের বক্স রোডে এসে মিছিল বের করে।

মিছিল চকরিয়া হাইস্কুল রোড থেকে মহাসড়কের পৌঁছালে আরো শতাধিক নেতা-কর্মী মিছেলে যোগ দেয়। মিছিল থেকে একটা ট্রাক, একটা মাহিন্দ্র গাড়ি ও একটা মাইক্রোবাস ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।

চকরিয়া থানার পরিদর্শক রণজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় সন্দেহভাজন তিন ব্যক্তিকে আটক করা হলেও পরে জিজ্ঞাসাবাদ করে নিরপরাধ প্রমাণিত হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।” পুলিশ সর্তকাবস্থানে রয়েছে বলে জানান তিনি।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জয়নাল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন পৌর সদরের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করে করেন।

বাংলাদেশ সময়: ০৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান