৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:৫২ পিএম BDST banglanew24
12 Jul 2012   09:58:58 PM   Thursday BdST
E-mail this

ব্যাপক সম্প্রসারিত হচ্ছে এমিরেটস্ নেটওয়ার্ক


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্যাপক সম্প্রসারিত হচ্ছে এমিরেটস্ নেটওয়ার্ক

ঢাকা: যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে এমিরেটস্ এয়ারলাইন ব্যাপক রুট নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন করছে। আগামী ছয় মাসে আরো পাঁচটি নতুন গন্তব্য যোগ হতে যাচ্ছে বর্তমান নেটওয়ার্কে।
 
চলতি বছরের ১২ আগস্ট ইরাকী কুর্দিস্তানের রাজধানী ইরবিল ও ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। এ ছাড়াও নতুন নেটওয়ার্ক সম্প্রসারণ পরিকল্পনা অনুযায়ী ১লা নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার এডিলেড এবং ৫ ডিসেম্বরে ফ্রান্সের লিওন এবং ২০১৩ সালের ৬ ফেব্রুয়ারি পোল্যান্ডের ওয়ারশতে নিয়মিত চলাচল শুরু করবে এমিরেটস্।

এ সব রুটে যাত্রী পরিবহনের পাশাপাশি এমিরেটসে কার্গো পরিবহন শাখা এমিরেটস্ স্কাইকার্গো নতুন রুটগুলোতে চলাচলকারী উড়োজাহাজগুলোর বেলি হোল্ডে উল্লেখযোগ্য মালামাল পরিবহন করতে সক্ষম হবে- যা আমদানি-রফতানি বাণ্যিজ্যের জন্য সহায়ক হবে।

এমিরেটস্ চলতি বছরে যে সব রুটে ফ্লাইট শুরু করেছে তার মধ্যে রয়েছে রিও ডি জেনেরিও, বুয়েন্স আয়ার্স, ডাবলিন, লুসাকা, হারারে, ডালাস, সিয়েটেল, হোচিমিন সিটি, বার্সিলোনা ও লিসবন।

এমিরেটসে বর্তমানে ১৭৬টি উড়োজাহাজ রয়েছে এবং এয়ারলাইন বহরে বিশ্বের অন্য যে কোনো এয়ারলাইনের তুলনায় সর্বাধিক সংখ্যক বোয়িং ৭৭৭ এবং এয়ারবাস এ ৩৮০ উড়োজাহাজ রয়েছে।
এমিরেটস্ অদ্যাবধি বিশ্বব্যাপী বিস্তৃত নেটওয়ার্কে ১২৫টি গন্তব্যে চলাচল করছে এবং ঢাকায় ১৭টি সাপ্তাহিক ফ্লাইট রয়েছে। এমিরেটস্ এয়ারলাইনে বিভিন্ন জাতির ৬০,০০০ এর অধিক লোক কর্মরত রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুলাই ১২, ২০১২ 

আইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান