৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১:৫২ পিএম BDST banglanew24
13 Sep 2012   01:01:22 PM   Thursday BdST
E-mail this

কৈলাশটিলা থেকে গ্যাস উত্তোলন শুরু


সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কৈলাশটিলা থেকে গ্যাস উত্তোলন শুরু

ঢাকা: সিলেটের কৈলাশটিলা-৪ এর নতুন স্তর থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এই কূপ থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে যুক্ত হবে বলে জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান ড. হোসেন মনসুর।

বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে গ্যাস  উত্তোলন এবং পাইপলাইনে সরবরাহ শুরু হয়েছে বলে জানান তিনি।

গ্যাসের সঙ্গে দৈনিক প্রায় ২০০ ব্যারেল কনডেনসেড ওয়েল পাওয়ার কথাও জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান। যা থেকে পরিশোধন করে মোটর অয়েল পাওয়া যাবে।

নতুন স্তর থেকে গ্যাস উত্তোলনের ফলে চলমান গ্যাস সংকট কাটিয়ে ওঠা সহজ হবে বলেও মনে করছেন পেট্রোবাংলার চেয়ারম্যান।

মাটির নিচে ২৭১০ থেকে ২৭২৯ মিটার এই নতুন স্তরটি আবিষ্কার করে বাপেক্স। সিসমিক সার্ভেতে প্রায় ৪০ থেকে ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ আশা করা হচ্ছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক।

বাপেক্স সূত্র জানিয়েছে, এ স্তরে প্রেসার খুবই আশাব্যঞ্জক। এখানে রিজার্ভার প্রেসার রয়েছে ৩৮৫০ পিএসআই। এখান থেকে দৈনিক ২৫ মিলিয়ন পর‌্যন্ত গ্যাস উৎপাদন সম্ভব।

পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, ‘‘আমরা বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি। এখন ধারাবাহিকভাবে ফল আসতে থাকবে। কাজের এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে খুব শিগগিরই দেশের গ্যাস সংকট দূর করা সম্ভব হবে।’’

উল্লেখ্য, কৈলাশটিলা ৪ নম্বর কূপটি ১৯৯৬ সালে খনন করা হয়। এই কূপের নিচের স্তর থেকে ১৯৯৭ সালে দৈনিক ১৪ থেকে ২৬ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস তোলা হয়। ৩৪৫ বিসিএফ প্রমাণিত মজুদের এ স্তর থেকে ৯১ এমএমসিএফডি গ্যাস উত্তোলন করা হয়।

এরপর চাপ কমে গেলে ২০০৫ সালে বন্ধ করে দেওয়া হয় এবং ২০০৬ সালে ওয়ার্কওভার করে মাঝের স্তর (মিডল জোন) থেকে ২০১১ সাল পর্যন্ত দৈনিক প্রায় ১৫ এমএমসিএফডি গ্যাস তোলা হয়।

এ স্তরের গ্যাসের মজুদ ধরা হয়েছে ২০৪ বিসিএফ। এ দফায় ২০১১ সালের ২৮ মার্চ পানি আসতে শুরু করলে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

সর্বশেষ চলতি বছরের জুন মাসে বাপেক্স এ কূপটির নতুন স্তরে ওয়ার্কওভার শুরু করে। এর মাধ্যমেই নতুন করে গ্যাস উত্তোলন শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
ইএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান