৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৪:১৪ পিএম BDST banglanew24
29 Jul 2012   11:04:34 AM   Sunday BdST
E-mail this

দক্ষিণ কোরিয়ার প্রথম স্বর্ণ শ্যুটিংয়ে


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শ্যুটিংয়ে অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতেছে দক্ষিণ কোরিয়া। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে স্বর্ণ এনে দেন জিন জং উ।

লন্ডনের রয়্যাল আর্টিলারী ব্যারাকে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শুরু থেকে ফেভারিট ছিলেন জিন। প্রতিযোগিতার মাঝপথে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে চার পয়েন্ট এগিয়ে ছিলেন। চূড়ান্ত পর্বে ৬৮৮.২ পয়েন্ট স্কোর করে অল্পের জন্য বিশ্বরেকর্ড ছুঁতে পারেননি কোরিয়ান শ্যুটার।

এই ইভেন্টে ৬৮৫.২ পয়েন্ট স্কোর করে রৌপ্যপদক জিতে নেন ইতালির লুকা তেসকোনি। ১০ শ্যুটের ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স দেখানো লুকা পঞ্চম স্থান থেকে এগিয়ে এসে রৌপ্যপদক ছিনিয়ে নেন। ৬৮৫.২ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ জেতেন সার্বিয়ার আন্দ্রিজা জøাতিক।

অন্যদিকে ১০ মিটার এয়ার পিস্তলের সাবেক চ্যাম্পিয়ন চীনের পাং ওয়েই সুবিধা করতে পারেননি। তিনি বাছাইপর্বের দ্বিতীয় স্থান পেলেও ফাইনালে চতুর্থ হন।

লন্ডনে দেশকে প্রথম স্বর্ণ উপহার দেওয়া জিন বলেন, ‘আমি খুবই খুশি কারণ এটা দক্ষিণ কোরিয়ার প্রথম স্বর্ণ এবং আমার জন্য এটা খুব অর্থবহ।’ ৩২ বছরের এই শ্যুটার বেইজিং অলিম্পিকেও একই ইভেন্টে রৌপ্যপদক জিতেছিলেন। তবে ৫০ মিটার পিস্তলে স্বর্ণ ছিনিয়ে আনেন। ৫ আগস্ট দ্বিতীয় স্বর্ণ জয়ের লক্ষ্যে ফের নিশানাভেদের লড়াইয়ে নামবেন জিন।

বাংলাদেশ সময়: ১০৫৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এএইচবি
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান