৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১:১৮ পিএম BDST banglanew24
16 May 2012   03:45:00 PM   Wednesday BdST
E-mail this

টুইটসহ সংবাদ জানাবে টুইটার


সিজারাজ জাহান মিমি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টুইটসহ সংবাদ জানাবে টুইটার

সোশ্যাল সাইট টুইটার এখন থেকে ব্যবহারকারীদের ইনবক্সে পাঠাবে টুইটসহ বিভিন্ন প্রতিবেদন। নতুন ‘ইমেইল ডাইজেস্ট’ সেবা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চুড়ান্তভাবে অবমুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে টুইটার।


কিন্তু এ সেবা নিয়ে অনেক মতভেদ আছে। কেননা সামাজিক মাধ্যমগুলাতে তাৎক্ষণিক বিশেষ খবরের যথার্ততা নিয়ে অনেক অনিশ্চয়তা বিরাজ করছে। দৃষ্টিআরোপ করলে যে বিষয়টি প্রথমে উঠে আসে তা হচ্ছে সার্বজনীন যোগাযোগ রাখতেই বেশির ভাগ ব্যবহারকারীরা মাইক্রোব্লগিং সার্ভিস ব্যবহার করে।  

এর আগে  কানাডিয়ান সোশ্যাল নিউজ ‘সামিফাই’ কিনে নেয় টুইটার।

এছাড়াও টুইটার সাইটে একগুচ্ছ নতুন ফিচার  যোগ হতে যাচ্ছে ।এ মুহূর্তে ইমেইল ডাইজেস্ট সেবা চালু করেছে তারা যা সাপ্তাহিকভাবে ব্যবহারকারীদের ইনবক্সে মেইল পাঠাবে।

এতে করে ব্যবহারকারীরা সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়ে টুইট এবং প্রতিবেদনে প্রবেশের সুযোগ পাবে। যেগুলো তাদের বন্ধুদেরও শেয়ার করতে পারবে।

নতুন সেবার ব্যবহারবিধি ঠিক সম্প্রতিকালে মাইক্রোব্লগে যুক্ত  ডিসকভার ট্যাব’র অনুরুপ। ব্যবহারকারীরা এর সংক্ষিপ্ত বিষয় জেনে সেই বিষয়ের শিরোনামে ক্লিক করে পড়তে পারবে। এছাড়া তাদের অনুসারীদের করা প্রাসঙ্গিক বিষয়ের টুইট সম্পর্কে জানতে পারবে।

উল্লেখ্য, বর্তমানে সেবাটি চালু করা হয়েছে, তবে পরিপূর্ণভাবে  সব ব্যবাহারকারীদের ব্যবহারযোগ্য করে প্রকাশ করা হবে শীঘ্রই। নতুন এই সেবায় আরো থাকছে পছন্দের বিষয়, ইউজার অ্যাকাউন্টের নোটিফিকেশন সেটিং সেকশনের সাহায্যে সংবাদ বিজ্ঞপ্তির জন্য পছন্দ নিশ্চিত করতে পারবে ব্যবহারকারীরা ।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘন্টা, ১৬ মে, ২০১২
সম্পাদনা: এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান