৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৯:১৩ পিএম BDST banglanew24
26 Feb 2012   03:47:51 PM   Sunday BdST
E-mail this

সাগর-রুনি হত্যার মোটিভ জানা গেছে: ডিসি-ডিবি মনিরুল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাগর-রুনি হত্যার মোটিভ জানা গেছে: ডিসি-ডিবি মনিরুল

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের মোটিভ জানতে পেরেছে গোয়েন্দা পুলিশ। সে অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চলছে ও তদন্তের কাজ এগিয়ে চলছে।

ডিসি-ডিবি (দক্ষিণ) ও ডিএমপি’র মুখপাত্র মনিরুল ইসলাম রোববার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, হত্যাকা- সংক্রান্ত বিভিন্ন তথ্যই তারা জেনেছেন এবং সে অনুযায়ী তদন্ত চলছে। তবে অধিকতর তদন্তের স্বার্থে ও খুনের সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে এসব তথ্য এখনই প্রকাশ করা হচ্ছে না।

ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হলে মনিরুল ইসলাম আরও বলেন, বিভিন্ন ধরনের তথ্যই আমাদের কাছে আসছে। এসব তথ্য যাচাই করেই খুনের মোটিভ সম্পর্কে  নিশ্চিত হওয়া গেছে।

বিভিন্নভাবে কিছু ভূয়া তথ্যও গোয়েন্দা পুলিশের হাতে আসছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্তাব্যক্তি।

তিনি জানান, তদন্তকারীদের হাতে এ পর্যন্ত এ সংক্রান্ত ২০টি চিঠি ও ২০০টির বেশি এসএমএস এসেছে।

কাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? এমন প্রশ্নে মনিরুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ অর্থে নয়, তবে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির আশে-পাশে যারাই ছিলেন তাদের প্রায় সকলের সঙ্গেই কথা বলেছেন গোয়েন্দারা।

কাউকে আটক করা হয়েছে কি না? এমন প্রশ্নে ডিসি-ডিবি বলেন ‘এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। গ্রেপ্তার হলে তা জানানো হবে।’

কী ধরনের মোটিভ জানা গেছে এবং তা কোন সূত্রে জানতে পেরেছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘তদন্তের স্বার্থে অনেক তথ্যই এখনই জানানো সম্ভব নয়।’

গত ১০ ফেব্রুয়ারি রাতে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের নিজেদের বাসায় নৃশংসভাবে খুন হন।

বাংলাদেশ সময় ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান