৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:৪৫ এএম BDST banglanew24
02 Aug 2012   05:08:22 PM   Thursday BdST
E-mail this

সিডিবিএল থেকে বিনামূল্যে স্টেটমেন্ট তোলা যাবে


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এখন থেকে বিনিয়োগকারীরা সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) থেকে বিনামূল্যে তাদের পোর্টফোলিও’র স্টেটমেন্ট তুলতে পারবে।

বুধবার বিকেলে সিডিবিএল’র এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমএইচ সামাদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি সমস্যার প্রতিটি বিষয় চিহ্নিত করা হয়েছে এবং সমস্যার সমাধানও করা হয়েছে। সিডিবিএলের নিয়ম অনুসারে, যেসব লেনদেন আটকে গিয়েছিল, সেসব লেনদেন নিষ্পত্তি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের কিছু নেই। সিডিবিএলের ডাটাবেজ পুরোটাই নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। সব বিনিয়োগকারীর পোর্টফোলিওতে তাদের শেয়ার নির্ভুলভাবে নিষ্পত্তি করা হয়েছে।

সিডিবিএলের পক্ষ থেকে আরও জানানো হয়, বিনিয়োগকারীরা তাদের বিও হিসাবের স্টেটমেন্ট কোনো ফি ছাড়াই পাবেন। তবে এ জন্য বিনিয়োগকারীকে জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান