৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১:০৫ পিএম BDST banglanew24
16 Feb 2012   08:52:32 PM   Thursday BdST
E-mail this

মুখ্য শত্রু আল কায়েদা, তালেবান নয়: প্যানেট্টা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মুখ্য শত্রু আল কায়েদা, তালেবান নয়: প্যানেট্টা

ওয়াশিংটন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিও প্যানেট্টা বলেছেন, ‘আফগানিস্তানে তালেবানরা আমাদের মুখ্য শত্রু নয় গৌণ। আল কায়েদাই যুক্তরাষ্ট্রের মুখ্য শত্রু। তবে তালেবানদের যে সব অংশ আল কায়েদাকে সহায়তা করছে তারাও যুক্তরাষ্ট্রের মুখ্য শত্রুর তালিকায় রয়েছে।’

তিনি বলেন, ‘তালেবানরা অনেক বড় সংগঠন। আমাদের প্রাথমিক টার্গেট আল কায়েদা। তবে তালেবানদের যে সব অংশ আল কায়েদাকে সহযোগিতা করছে তারাও আমাদের শত্রু।’

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে সশস্ত্রবাহিনী সংক্রান্ত একটি সংসদীয় কমিটির শুনানির সময় প্রশ্নোত্তরে প্যানেট্টা এসব কথা বলেন। তিনি বলেন, ‘অবশ্যই তালেবানদের মধ্যে কোনো কোনো পক্ষ আছে যারা আল কায়েদাকে সহযোগিতা করছে।’

প্যানেট্ট বলেন, ‘আমাদের লক্ষ্য হলো আল কায়েদা যেন আর কখনই আফগানিস্তানকে তাদের স্বর্গভূমি বানিয়ে আমাদের দেশে হামলা চালানোর সামর্থ্য অর্জন করতে না পারে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য সে পর্যন্তই।’

লিও প্যানেট্টা কংগ্রেসের সশস্ত্র বাহিনী বিষয়ক সংসদীয় কমিটির সদস্য কংগ্রেসম্যান ম্যাক থর্নবেরির করা প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান