৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:২৫ এএম BDST banglanew24
09 Aug 2012   09:24:48 PM   Thursday BdST
E-mail this

ঈদের ছুটিতে বন্দর ও ব্যাংকের এডি শাখা খোলা রাখার দাবি ইএবি’র


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদের দশদিন সরকারি ছুটিতে (ঈদের দিন ছাড়া) সমুদ্রবন্দর ও স্থলবন্দর, বন্দরে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা এবং শুল্ক বিভাগের সংশ্লিষ্ট সকল দফতর খোলা রাখার দাবি জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

বৃহস্পতিবার ইএবি’র সভাপতি আব্দুস সালাম মুর্শেদী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে পোষাক শিল্পসহ রফতানিমুখী সকল শিল্প নানা প্রতিকূল অবস্থার মধ্যে রয়েছে। বিগত বছরে রফতানির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। দেশের অভ্যন্তরে অবকাঠামোগত দূর্বলতা, গ্যাস-বিদ্যুৎ সংকট ও ব্যাংকের উচ্চ সুদ রফতানি বৃদ্ধিতে বড় প্রতিবন্ধকতা। এ সকল কারণে রফতানিকারকদের সক্ষমতা ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে।

এতে আরো বলা হয়, ঠিক এমনই অবস্থার প্রেক্ষাপটে দেশের রফতানি বাণিজ্য ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে। আগামী ঈদ-উল-ফিতরের ছুটির আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি, ১৬ আগস্ট শবে কদরের ছুটি, ১৭ ও ১৮ আগস্ট সাপ্তাহিক ছুটি, ১৯ থেকে ২২ আগস্ট ঈদের ছুটি, ২৩ আগস্ট একদিন অফিস খোলা এবং ২৪ ও ২৫ আগস্ট আবার সাপ্তাহিক ছুটি। অর্থ্যাৎ ১০ দিন সরকারি ছুটি একসঙ্গে পড়ে যাচ্ছে। রফতানি পণ্যের মূল বাজার ইউরোপ ও আমেরিকার সঙ্গে বাংলাদেশ সময়ের পার্থক্য থাকার বিষয়টিও একটি সমস্যা।

এতে বলা হয়, উপরোক্ত ১০দিন দেশের রফতানিমুখী শিল্পের পণ্য রফতানি এবং কাঁচামাল আমদানি ব্যাহত হবে। রফতানি কনসাইনমেন্ট বন্ধ থাকলে এবং ঋণপত্র ও শিপমেন্টের মেয়াদ উত্তীর্ণ হলে কনসাইনমেন্টগুলো সমস্যার সম্মুখীন হবে। একইভাবে আমদানিকৃত কাঁচামাল ছাড়করণ বন্ধ থাকলে ফ্যাক্টরির উৎপাদন বন্ধ থাকবে। ফলে শিপমেন্ট সিডিউল বাস্তবায়ন কঠিন হবে।

এতে আরো বলা হয়, অর্থাৎ ব্যাংক, বন্দর, শুল্ক বিভাগ এবং শিপিং এজেন্সিগুলো বন্ধ থাকলে রফতানি ও আমদানি কনসাইনমেন্টগুলোর ছাড়করণে বিলম্ব হবে। ফলে ক্রেতার ঋণপত্র ও শিপমেন্টের মেয়াদ উত্তীর্ণ মাধ্যম বহু কারখানার রফতানি পণ্যের সমুদ্রপথে জাহাজীকরণ ব্যাহত হওয়ার ফলে কনসাইনমেন্টগুলো অতিব ব্যয়বহুল এয়ার ফ্রেইটিং করার সম্ভাবনা থাকবে।  

তাই উক্ত ছুটির দিনে সমুদ্রবন্দর ও স্থলবন্দর, বন্দরে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখা এবং শুল্ক বিভাগের সংশ্লিষ্ট সকল দফতর খোলা রাখা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘন্টা, আগস্ট ০৯, ২০১২
টিএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান