১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:৩৬ এএম BDST banglanew24
19 Feb 2013   12:46:10 PM   Tuesday BdST
E-mail this

নড়াইলে নদীতে ডুবে একজনের মৃত্যু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: নড়াইলে কাজল দাস (২৮) নামে এক যুবক চিত্রানদীতে ডুবে মারা গেছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ডুবুরিরা নদী থেকে তার লাশ উদ্ধার করে।

মৃত কাজল শহরের বাধাঘাট এলাকার মৃত সোনা দাসের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে কাজল দাস চিত্রানদীতে গোসল করতে নামেন। তিনি নদীতে ডুব দেওয়ার পরে আর ওঠেননি। পরে বিষয়টি স্থানীয় দমকল বাহিনীকে জানালে তারা খুলনার দমকল বাহিনীর ডুবুরি দলকে খবর দেয়।

ডুবুরি দলের সহকারী অফিসার আতিয়ার রহমানের নেতৃত্বে একদল ডুবুরি ৯টার দিকে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর ডুবুরি দলের সদস্যরা তার লাশ উদ্ধার করে।
 
ঘটনাস্থলে থাকা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সহকারী উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহ নদী থেকে লাশ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
মতামত জানাতে ইমেইল করুন:eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান