১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:১৬ পিএম BDST banglanew24
05 Jul 2012   04:32:25 PM   Thursday BdST
E-mail this

চলচ্চিত্রে অভিনয় করতে হলে তারিনকে মানতে হবে শর্ত !


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চলচ্চিত্রে অভিনয় করতে হলে তারিনকে মানতে হবে শর্ত !

একজন চলচ্চিত্র নায়িকার যেসব বৈশিষ্ট্য থাকা প্রয়োজন তার সবই আছে তারিনের। চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছেও তার অনেক দিনের। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষ তারিনের সামনে এলো বড়পর্দায় কাজ করার সূযোগ। ছবির নাম ‘পিরিত রতন পিরিত যতন’। ছবির পরিচালক মারুফ আহমেদ।

চলচ্চিত্রে প্রথম অভিনয়ের সুযোগ পেয়ে তারিন ভীষণ আনন্দিত। পরিচালক মারুফ আহমেদ এসময় তাকে জানান, ‘পিরিত রতন পিরিত যতন’ ছবিতে তারিনকে অভিনয় করতে হলে একটা শত মানতে হবে। শর্ত হলো, তারিন যে বিবাহিত এবং এক সন্তানের মা; এটি সম্পূর্ণ গোপন রাখতে হবে। তারিনের সামনে তৈরি হয় দ্বিধা। একদিকে খ্যাতির মোহে মিথ্যার আশ্রয়, অন্যদিকে সংসার আর মার্তৃত্বের গর্ব।

এরকমই এক ব্যতিক্রমী গল্প নিয়ে নির্মিত নাটক ‘কোল’। রুম্মান রশীদ খারে রচনা ও কৌশিক শংকর দাশের পরিচালনায় এ নাটকটির প্রযোজক তারিন নিজে। তার এ নিউ ট্রি এন্টারটেইনমেন্টের ব্যানারে আগামী ঈদের জন্য নির্মিত হয়েছে এ নাটকটি।

নাটকে তারিনের স্বামীর চরিত্রে সাঈদ বাবু, পরিচালক মারুফ আহমেদের চরিত্রে অপূর্ব এবং তারিনের বোনের চরিত্রে অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি। এছাড়াও অভিনয় করেছেন জাশের ও শায়ান। জাশের বাস্তবে তারিনের বোন জাবিনের ছেলে। আমেরিকা থেকে এসে জাশের সম্প্রতি এই নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন।

‘কোল’ নাটকটি প্রসঙ্গে তারিন বাংলানিউজকে বলেন, খ্যাতির শীর্ষে পৌঁছে অনেকেই ভুলে যায় তাদের অতীত। হারিয়ে ফেলে বিবেক-বোধ। অনেকেই আবার খ্যাতির মোহে ত্যাগ করেন সংসার আর পরিবার।  এটাই এ নাটকের মূল কাহিনী।

ভবিষ্যতে ‘পিরিত রতন পিরিত যতন’ নামের কোনো ছবিতে অভিনয়ের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তারিন হাসতে হাসতে বলেন, ‘মাফ করবেন। এরকম নামের কোনো ছবিতে অভিনয় করার কোনো ইচ্ছে আমার নেই। তবে সুন্দর গল্পের আধুনিক নির্মাণশৈলী সমৃদ্ধ রুচিশীল চলচ্চিত্রে অভিনয় করার স্বপ্ন দেখি।’

বাংলাদেশ সময় ১৬১৫, জুলাই ৫, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান