চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইউসুফ নামের জনের মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ ওই এলাকার মো. শফির ছেলে।
শুক্রবার দুপুরে দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. এহসান বাংলানিউজকে বলেন, কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকার নিজ বাসায় বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইউসুফ। আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘন্টা, জুলাই ২০, ২০১২
এমইউ/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর