১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:২৪ এএম BDST banglanew24
12 Jun 2012   08:04:34 PM   Tuesday BdST
E-mail this

মার্চেন্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক


এইচ এম মুর্তুজা, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মার্চেন্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান: বাংলাদেশ ব্যাংক

ঢাকা: অবশেষে মার্চেন্ট ব্যাংকগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মার্চেন্ট ব্যাংকগুলোকে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করে। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানগুলোকে ৩৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ৪২ দশমিক ৫ শতাংশ হারে আয়কর প্রদান করতে নির্দেশ দেয়।

কিন্তু মার্চেন্ট ব্যাংকগুলো এনবিআরের দাবির সঙ্গে ভিন্নমত পোষণ করে এবং মার্চেন্ট ব্যাংকগুলোর নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যখ্যা দাবি করে।

যার ভিত্তিতে এসইসি বাংলাদেশ ব্যাংকের কাছে এ বিষয়ে মতামত চায়। বাংলাদেশ ব্যাংক বিষয়টি পর্যালোচনা করে মার্চেন্ট ব্যাংকগুলো আর্থিক প্রতিষ্ঠান বলে জানায়।

প্রসঙ্গত, মার্চেন্ট ব্যাংকগুলো দীর্ঘদিন ধরে সাধারণ কোম্পানি হিসেবে ৩৭ দশমিক ৫ শতাংশ হারে আয়কর প্রদান করে আসছে। বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে মার্চেন্ট ব্যাংকগুলোকে ২০১৩-১৪ অর্থবছর থেকে ৪২ দশমিক ৫ শতাংশ হারে আয়কর দিতে হবে।

২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী মার্চেন্ট ব্যাংকগুলোর আয়কর হার আগামী অর্থবছরের জন্য ৩৭ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১২, ২০১২
এইচএমএম/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান