৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১১:১৪ এএম BDST banglanew24
20 Jun 2012   08:54:48 PM   Wednesday BdST
E-mail this

শুক্রবার পার্লামেন্ট অধিবেশন ডাকলেন প্রেসিডেন্ট জারদারি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শুক্রবার পার্লামেন্ট অধিবেশন ডাকলেন প্রেসিডেন্ট জারদারি

ঢাকা: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি আগামী ২২ জুন শুক্রবার পার্লামেন্টের অধিবেশন আহবান করেছেন। নতুন প্রধানমন্ত্রী নিয়োগের লক্ষ্যেই পার্লামেন্টের এই অধিবেশন ডাকা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বুধবার দিনের শেষে প্রেসিডেন্টের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় শুক্রবার বিকেলে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন অনুষ্ঠানের জন্য সমন জারি করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

আদালত কর্তৃক গিলানি অযোগ্য ঘোষিত হওয়ায় একজন নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের লক্ষ্যেই এই অধিবেশন আহবান করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সংশ্লিষ্ট কর্মকর্তা।

এর আগে দিনের শুরুতে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির নেতা সাইদ খুরশিদ শাহ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামী শুক্রবার বিকেল সাড়ে পাচঁটায় ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন আহবান করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান