৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:৫৭ পিএম BDST banglanew24
05 Feb 2013   03:10:27 PM   Tuesday BdST
E-mail this

নিরলস সংগ্রাম করে গেছেন আবদুল্লাহ সরকার: খালেদা


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নিরলস সংগ্রাম করে গেছেন আবদুল্লাহ সরকার: খালেদা

ঢাকা: মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বাসদ এর সাবেক কেন্দ্রীয় নেতা, বাম রাজনীতির অন্যতম পুরোধা, বিশিষ্ট শিক্ষানুরাগী, সাবেক সাংসদ ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ সরকার মঙ্গলবার সকালে ঢাকার শাহজাদপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

এক শোকবাণীতে খালেদা জিয়া বলেন, “আবদুল্লাহ সরকার ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। জীবনের মায়া তুচ্ছ করে দেশের মুক্তির জন্য রণাঙ্গণে হানাদার বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ লড়াই করেছেন। শিক্ষানুরাগী হিসেবেও তাঁর ভূমিকার জন্য দেশের মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।”
 
তিনি বলেন, “একজন প্রজ্ঞাবান বাম রাজনীতিক হিসেবে মানুষের আর্থ-সামাজিক উন্নতির জন্য নিরলস সংগ্রাম করে গেছেন আবদুল্লাহ সরকার। একদলীয় বাকশাল ব্যবস্থার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে গিয়েও তিনি সরকারের রোষাণলে পড়েন। রনাঙ্গণের এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে দেশবাসীর মতো আমিও গভীরভাবে মর্মাহত।”

খালেদা জিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবাণীতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়ক তরিকুল ইসলামও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৩
এমএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান