৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৬:০৪ পিএম BDST banglanew24
28 May 2012   08:48:24 PM   Monday BdST
E-mail this

জুলিয়েট কারিনা


অনন্যা আশরাফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জুলিয়েট কারিনা

হিরোইনের পর এবার জুলিয়েট হচ্ছেন বলিউড বেভো কারিনা কাপুর। শেক্সপিয়ারের বিখ্যাত উপন্যাস  ‘রোমিও এন্ড জুলিয়েট’ নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক সঞ্জয় লিলা বানসালি।  এতে জুলিয়েটের ভূমিকায় অভিনয় করবেন কারিনা কাপুর। অমর প্রেমের এই কাহিনীর ভারতীয় সংস্করণের নাম রাখা হয়েছে ‘রাম লীলা’।

বিগ প্রজেক্ট ‘হিরোইন’ ছবির মাধ্যমে মধ্য দিয়ে তার ক্যারিয়ারে আরো সুবাতাস বইবে বলে ক্যারিনা বিশ্বাস করেন। তার সেই বিশ্বাস সত্য প্রমাণ হলো ‘হিরোইন’ মুক্তির আগেই। সঞ্জয় লিলা বানসালি মতো বড় পরিচালক এবার তার দরোজায় কড়া নাড়লো জুলিয়েটের মতো স্বপ্নের চরিত্র করার প্রস্তাব নিয়ে। এমন একটি প্রস্তাবের অপেক্ষায় যেন ছিলেন ক্যারিনা। নির্মাতাকে তাই সঙ্গে সঙ্গেই নিজের স¤মতি জানিয়ে দিয়েছেন।

বলিউডের অনেক বড় পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকলেও কারিনা কাপুর এ প্রথমবার সঞ্জয় লীলা বানশালির ছবিতে অভিনয় করছেন।

ছবিটিতে কারিনার রোমিও হচ্ছেন বলিউডের ইয়াং ক্রেজ রনবীর সিং।

কারিনা কাপুর বর্তমানে মাধুর ভান্ডারকারের ‘হিরোইন’ ছবি নিয়ে ব্যস্ত আছেন। যা মুক্তি পাচ্ছে ১৪ সেপ্টেম্বর। এরপর তিনি ‘তালাশ’ ছবির প্রমোশনে ব্যস্ত হয়ে যাবেন। এ ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন আমির খান ও রানী মুখার্জী। যা মুক্তি পাচ্ছে ৩০ নভেম্বর। এরপর সঞ্জয় লিলা বানসালির ‘রাম লীলা’ ছবির কাজে নামবেন কারিনা কাপুর। এছাড়াও জয়া আকতারের নতুন ছবিতে চাচাতো ভাই রনবীর কাপুরের সঙ্গেও অভিনয় করবেন কারিনা কাপুর।


বাংলাদেশ সময় ২০৩২, মে ২৮, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান