৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৫:৫৫ এএম BDST banglanew24
26 Nov 2012   12:54:55 PM   Monday BdST
E-mail this

বিলিভ ইট অর নটে বাংলাদেশের রূপকথা


আরিফুল ইসলাম আরমান
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিলিভ ইট অর নটে বাংলাদেশের রূপকথা

ঢাকা: রিপলি’স বিলিভ ইট অর নট-এ অর্ন্তভূক্ত হয়েছে বাংলাদেশি শিশু ওয়াসিক ফারহান রূপকথা। বাংলাদেশ সময় রোববার রাতে এই তথ্য জানিয়েছে রিপলি’স বিলিভ ইট অর নট কর্তৃপক্ষ।

রূপকথার মা সিনথিয়া ফারহিন রিশা বাংলানিউজকে জানান, “রিপলি’স কর্তৃপক্ষের সঙ্গে ২০১১ সালে রূপকথার অর্ন্তভূক্তির ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেক রূপকথার মেধার স্বীকৃতিতে আমরা অনেক আনন্দিত।”

এদিকে রূপকথাকে ‘বিস্ময়কর বালক’ স্বীকৃতি দিয়ে একটি বিশেষ ছবি প্রকাশ করেছে রিপলি’স বিলিভ ইট অর নট। একই সঙ্গে রূপকথাকে একজন কম্পিউটার প্রোগ্রামার হিসেবেও অভিহিত করেছে তারা।
RUPKOTHA-New
৬ বছর বয়সী অসাধারণ মেধার অধিকারী এই রূপকথাকে নিয়ে গত বছর বিশেষ প্রতিবেদন প্রকাশ করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলানিউজ ছাড়াও দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতেও বিভিন্ন সময় রূপকথাকে নিয়ে ফিচার প্রকাশিত হয়। আর বিশ্বের সবচেয়ে কম বয়সী কম্পিউটার প্রোগ্রামার হিসেবে অভিহিত করে রূপকথাকে নিয়ে সংবাদ প্রকাশ করে বিবিসি, ক্যালিফোর্নিয়া অবজারভার, নিউইয়র্ক টাইমস, হিন্দুস্থান টাইমসসহ বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১২
এএ/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান