 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহজুড়ে সাধারণ সূচক ও লেনদেন বেড়েছে। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক বেড়েছে ২৭২ পয়েন্ট এবং লেনদেন বেড়েছে ৪৭ দশমিক ৭৮ শতাংশ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ৩০০ পয়েন্ট। যা গত সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৫৭২ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে ২৭২ পয়েন্ট।
অন্যদিকে, গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসের মধ্যে ৪ কার্যদিবসেই ডিএসইর সূচক ও লেনদেন বেড়েছে। এছাড়া বেড়েছে ডিএসইতে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ৪৭ দশমিক ৭৮ শতাংশ। মোট লেনদেন হয়েছে এক হাজার ৫৬ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার ২৫০ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭১৪ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৪২২ টাকা। সুতরাং গত সপ্তাহে ডিএসইর লেনদেন বেড়েছে ৪৭ দশমিক ৭৮ শতাংশ।
গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৫৬টির, কমেছে ১৬টির ও অপরিবর্তিত ছিল ৭টির দাম। কোনো লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৪টির, কমেছে ২৫২টির ও অপরিবর্তিত ছিল ৭টির দাম।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, মোট ৫ কার্যদিবসের দৈনিক গড় লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ২১১ কোটি ২৭ লাখ ১৭ হাজার ৪৫০ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ১৪২ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার ৮৪ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন বেড়েছে ৪৭ দশমিক ৭৮ শতাংশ।
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- দেশ গার্মেন্টস (৩১ দশমিক ৪৪ শতাংশ দাম বাড়ে), ইস্টার্ন কেবল (১৭ দশমিক ১২ শতাংশ), তাল্লু স্পিনিং (১৫ দশমিক ৩০ শতাংশ), ওসমানিয়া গ্লাস (১৫ দশমিক ২৪ শতাংশ), উত্তরা ব্যাংক (১৪ দশমিক ৫৮ শতাংশ), ডেসকো লিমিটেড (১৩ দশমিক ৪৭ শতাংশ), ঢাকা ডায়িং (১৩ দশমিক ২৮ শতাংশ), পাওয়ার গ্রিড (১২ দশমিক ৪০ শতাংশ), রহিমা ফুড (১২ দশমিক ৩৬ শতাংশ) এবং মার্কেন্টাইল ব্যাংক (১২ দশমিক ১১ শতাংশ)।
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- নর্দান জুট ম্যানুফেকচারিং (৯ দশমিক ৭৫ শতাংশ দাম কমেছে), কোহিনুর কেমিকেল (৭ দশমিক ৭৯ শতাংশ), সমরিতা হাসপাতাল (৪ দশমিক ০৭ শতাংশ), এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড (৩ দশমিক ০৩ শতাংশ), লিগ্যাসি ফুটওয়্যার (২ দশমিক ৯৩ শতাংশ), ইউনাইটড ইন্স্যুরেন্স (১ দশমিক ৮৮ শতাংশ), প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (১ দশমিক ৮২ শতাংশ), গ্লাসগো স্মিথ ক্লাইন (১ দশমিক ২৩ শতাংশ), এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (০ দশমিক ৯৯ শতাংশ) এবং শ্যামপুর সুগার মিল (০ দশমিক ৯৮ শতাংশ)।
বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জুন ২৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর