১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:৩৫ পিএম BDST banglanew24
13 Jun 2012   03:26:42 PM   Wednesday BdST
E-mail this

বাংলানিউজ-ওয়ালটন আলোকচিত্র প্রতিযোগিতা

সেরা ছবি নির্বাচনে ভোট শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সেরা ছবি নির্বাচনে ভোট শুরু বাংলানিউজ-ওয়ালটন আলোকচিত্র প্রতিযোগিতা

ঢাকা: বাংলানিউজ-ওয়ালটন আলোকচিত্র প্রতিযোগিতার সেরা ছবি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

বুধবার দুপুর ১২টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত। এরপর ১ জুলাই ঘোষণা করা হবে সেরা ছবি ও আলোকচিত্রীর নাম।

২২ মে থেকে শুরু হওয়া আলোকচিত্র প্রতিযোগিতার ছবি জমা দেওয়ার সময় শেষ হয় গত ১০ জুন। এই সময়ে দুই হাজারের বেশি আলোকচিত্রীর তোলা চার হাজারের বেশি ছবি জমা পড়ে।

এরপর আলোকচিত্র প্রতিযোগিতার বিচারক বিশিষ্ট আলোকচিত্রী সৈয়দ জাকির হোসেন ও জীবন আমীর সেরা ২০০টি ছবি ভোটের জন্য নির্বাচিত করেন।

নির্বাচিত এসব ছবিতে ফেসবুক ব্যবহারকারীদের লাইকের সংখ্যা ও বিচারকদের নাম্বারের ভিত্তিতে ১২টি ক্যাটাগরি থেকে ১২টি ছবি পুরস্কারের জন্য মনোনীত করা হবে। আর এই ১২টি ছবি নিয়ে প্রকাশিত হবে বাংলানিউজের ২০১৩ সালের ক্যালেন্ডার।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুন ১৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান