১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:১৯ এএম BDST banglanew24
02 Aug 2012   09:03:17 PM   Thursday BdST
E-mail this

শেষ হলো ‘প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ’ কার্যক্রম


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শেষ হলো ‘প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ’ কার্যক্রম

ঢাকা: সরকার ক্রীড়ার মান উন্নয়নের লক্ষ্যে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য ও সময়োপযোগী ‘তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম-২০১২’এর দুই মাস মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে বৃহস্পতিবার।

প্রশিক্ষণ কার্যক্রমে বিভিন্ন জেলা থেকে ১২টি খেলার জন্য বাছাইকৃত ১০০০ খেলোয়াড়কে দুই পর্বে প্রথমে এক মাস মেয়াদের প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে বাছাই করে ৫০০জন খেলোয়াড়কে দুই মাস প্রশিক্ষণ দেওয়া হয়।

দুই মাস (১ম পর্ব) প্রশিক্ষণ কার্যক্রম শেষে বৃহস্পতিবার অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৭টি খেলা যথাক্রমে আরচ্যারি, এ্যাথলেটিক্স, বাস্কেটবল, ক্রিকেট, জিমন্যাস্টিক্স, হকি এবং টেনিসে বাছাইকৃত ২৫০জন খেলোয়াড়কে প্রশিক্ষণ পরবর্তী সদন প্রদান করা হয়েছে।

বিকেএসপি অডিও ভিসুয়াল সেন্টারে সকাল সাড়ে ১১টায় এক অনুষ্ঠানে ২৫০ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিরতণ করেন বিকেএসপি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল  মো. এমাদুল হক এনডিসি, পিএসসি। এসময় বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ ) ড. আশরাফুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ)অতিরিক্ত দায়িত্ব শামীমা সাত্তার মিমু, প্রশিক্ষণ কার্যক্রমের ট্রেনিং
কো-অর্ডিনেটর, চিফ কোচ (হকি) মো. কাওসার আলী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ২৫ আগাস্ট থেকে বক্সিং, ক্রিকেট, ফুটবল, জুডো, শ্যুটিং এবং সাঁতার বিভাগে দুই মাসের প্রশিক্ষণে অংশ নেবেন বাকি ২৫০জন খেলোয়াড়।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান