৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:২৬ পিএম BDST banglanew24
20 Jan 2013   12:26:33 PM   Sunday BdST
E-mail this

গাইবান্ধায় পেট্রোল পাম্প ধর্মঘট


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধায় রোববার সকাল থেকে জেলার ১১টি পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট চলেছে ।

পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন ও ট্যাংক লরি শ্রমিক ফেডারেশন  কমিশন বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে এ ধর্মঘট আহ্বান করে।

পাম্পগুলো বন্ধ থাকায় পেট্রোল, ডিজেল ও অকটেন না পেয়ে বিপাকে পড়েছে মোটরসাইকেল, বাস, ট্রাকসহ জ্বালানি তেলনির্ভর সব যানবাহন।

এ সুযোগে খুচরা বিক্রেতারা লিটার প্রতি ৪ টাকা বাড়িয়ে প্রতি লিটার পেট্রোল বিক্রি করছে ১শ’ টাকা দরে।

পাম্প মালিকদের দাবি প্রতি লিটার পেট্রোলে ৩ টাকা ৪ পয়সা এবং ডিজেলে ৪ টাকা কমিশন দিতে হবে। তাদের এ দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

গাইবান্ধা জেলায় ১১টি পাম্পে প্রতিদিন গড়ে ২০ হাজার লিটার পেট্রোল ও ৫০ হাজার লিটার ডিজেল বিক্রি হয়।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিদ্যুৎ ও জ্বালানি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান