৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১১:৩১ পিএম BDST banglanew24
20 Jun 2012   03:28:39 PM   Wednesday BdST
E-mail this

দাম কমার শীর্ষে দেশ গার্মেন্টস


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২২২টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। এদিন দেশ গার্মেন্টস কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৯ দশমিক ৭০ শতাংশ দাম হারিয়ে টপটেন লুজারের শীর্ষে অবস্থান করে।

এছাড়া প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ার ৮ দশমিক ৩৩ শতাংশ দাম হারিয়ে ওই তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন দেশ গার্মেন্টস কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৩০ টাকায় এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৯ টাকায় লেনদেন হয়।

গত কার্যদিবস মঙ্গলবার এ কোম্পানির শেয়ার ৩০ দশমিক ৯ টাকায় লেনদেন হয়েছিল। একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার প্রায় ৩ টাকা দাম হারিয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে,  ১৯৮৯ সালে তালিকাভুক্ত  ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।

বুধবার দেশ গার্মেন্টস কোম্পানির বাজার মুলধন দাঁড়িয়েছে ১০ কোটি ৪১ লাখ ৩৩ হাজার টাকা। এছাড়া এ কোম্পানির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩ কোটি ৪০ লাখ টাকা।

বাজারে এ কোম্পানির মোট ৩৩ লাখ ৭০ হাজার শেয়ার রয়েছে। যার মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৮ দশমিক ০৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৪৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৫ দশমিক ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।

অন্যদিকে, বুধবার প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১৫৩ টাকা এবং সর্বনিম্ন ১৪৬ দশমিক ৫ টাকায় লেনদেন হয়।

গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছিল ১৬১ দশমিক ৯ টাকায়। অর্থাৎ এক কার্যদিবসের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ১৩ টাকা।

গত কার্যদিবসের দামের তুলনায় বুধবার ডিএসইতে দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- দেশ গার্মেন্টস ৯ দশমিক ৭০ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্স ৮ দশমিক ৩৩ শতাংশ, ইউনাইটেড এয়ার ৭ দশমিক ১১ শতাংশ, রহিমা ফুড ৬ দশমিক ৮৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যার ৬ দশমিক ৫৩ শতাংশ, লিবরা ইনফিউশন ৬  দশমিক ৪০ শতাংশ, এপেক্স স্পিনিং ৬ দশমিক ৩৮ শতাংশ, সায়হাম টেক্সটাইল ৬ দশমিক ১১ শতাংশ, সাভার রিফ্রাক্টরি ৫ দশমিক ৯৭ শতাংশ এবং কে অ্যান্ড কিউ ৫ দশমিক ৮৩ শতাংশ।

এছাড়া বুধবার লেনদেনের শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে ডিএসই’র দাম হারানো শীর্ষ ১০ কোম্পানি হলো- ন্যাশনাল পলিমার, ওশান কন্টেইনার, ফিনিক্স ইন্সুরেন্স, প্রাইম লিজিং, আইসিবি ফার্স্ট এনবিআর, কেয়া কসমেটিকস, ফেডারেল ইন্সুরেন্স, পদ্মা লাইফ ইন্সুরেন্স, দেশ গার্মেন্টস এবং সায়হাম টেক্সটাইল।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুন ২০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান