নিউইয়র্ক: একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের আয়োজনে ‘আমেরিকার দৃষ্টিতে যুদ্ধাপরাধ এবং বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক এক বিশেষ সেমিনার আগামী ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় এস্টরিয়ার ৩৫-১৫, ৩৬ এভিনিউ, নিউইয়র্ক ১১১০৬, এ অবস্থিত ক্লাব সনমে অনুষ্ঠিত হবে।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নির্বাহী সভাপতি, সাংবাদিক, কলামিস্ট ও চলচ্চিত্রকার শাহরিয়ার কবির। সেমিনারে শাহরিয়ার কবিরের সদ্য নির্মিত ডকুমেন্টারি ‘সীমাহীন জেহাদ’ প্রদর্শিত হবে।
সেমিনারে মূলধারার প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তারা শাহরিয়ার কবিরের ডকুমেন্টারি সংশ্লিষ্ট বিষয়ের ওপর আলোকপাত করবেন। সেমিনারে বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত উত্তর আমেরিকায় অবস্থানকারী আসামিদের ওপর বিশেষ আলোকপাত করা হবে এবং জঙ্গিবাদের সঙ্গে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের সম্পৃক্ততাও তুলে ধরা হবে।
বিশেষ এ সেমিনারে যোগদানের জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
যোগাযোগ: আল আমিন বাবু (কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটি উত্তর আমেরিকার সমন্বয়কারী) টেলিফোন :১ ৯১৭ ৫৩১ ০৮০৬
সফি চৌধুরী (সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টার ) টেলিফোন :১ ৯১৭ ৩৪৯ ৫৮৩৬
ডক্টর আব্দুল বাতেন (সহ সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার) টেলিফোন: ১ ৩৪৭ ৮৪৯ ৩৭৬৩
মাহবুবে খুদা রুমি (সাধারণ সম্পাদক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, নিউইয়র্ক চ্যাপ্টার) টেলিফোন: ১ ৭১৮ ৯৭৪ ৩৭৫১
বাংলাদেশ সময়: ১২২৯ ঘন্টা, অক্টোবর ১৬, ২০১২
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর