৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:১৬ পিএম BDST banglanew24
02 Aug 2012   02:25:46 PM   Thursday BdST
E-mail this

হাতলে ত্রুটি: ৮ ল‍াখ ৭৮ হাজার গাড়ি ফেরত নিচ্ছে টয়োটা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
হাতলে ত্রুটি: ৮ ল‍াখ ৭৮ হাজার গাড়ি  ফেরত নিচ্ছে টয়োটা

ঢাকা: সন্দেহজনক ত্রুটির কারণে যুক্তরাষ্ট্র এবং কানাডার বাজার থেকে ৮ লাখ ৭৮ হাজার গাড়ি তুলে নিচ্ছে জাপানের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।

দরজার হাতলের নাট শক্তভাবে আটকানো হয়নি- এমন আশঙ্কায় গাড়িগুলো পুনরায় পরীক্ষা কর‍ার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে তারা। তারা বলছে, এ সমস্যা যদি থেকে থাকে তাহলে যে কোনো সময় হাতল খুলে যেতে পারে।

কোম্পানি জানিয়েছে,  তাদের বহুল জনপ্রিয় রেভ৪ মডেলের ৮ লাখ ৫৯ হাজার এবং লেক্সাস এইচএস ২৫০এইচ মডেলের ১৯ হাজার গাড়ি ফেরত নেওয়া হচ্ছে।

ইউরোপের চলমান অর্থনৈতিক সঙ্কটে রফতানি বাজার পড়ে যাওয়ায় টয়োটা ভোক্তাদের নিরাপত্তার বিষয়টি গত কয়েক বছর ধরেই বেশ সতর্কতার সঙ্গে দেখছে।

তাই বিশ্ব বাজারে তার ভাবমূর্তী ধরে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়।

এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন টয়োটার মুখপাত্র ডিওন করবেট।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান