১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৪:৫৭ এএম BDST banglanew24
31 Jan 2013   07:13:03 AM   Thursday BdST
E-mail this

কক্সবাজারে আধা বেলা হরতাল


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: জামায়াত বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিলেও কক্সবাজারে আধাবেলা পালনের ঘোষণা দিয়েছে কক্সবাজার জেলা জামায়াত।

জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ বাংলানিউজকে বলেন, “কক্সবাজারে আগত পর্যটকদের সার্বিক অবস্থার কথা বিবেচনা করে আধা বেলা হরতাল পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

উল্লেখ্য, বুধবার জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও গ্রেফতাকৃত নেতাদের মুক্তির দাবিতে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।

পরে সুপ্রিমকোর্টের আইনজীবীদের অনুরোধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে আধা বেলা হরতাল পালন করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

কক্সবাজারেও আধা বেলা হরতাল পালনের সিদ্ধান্তের কথা বাংলানিউজকে রাত পৌঁনে ১২টায় জানানো হয়।

এদিকে, হরতালের সমর্থনে কক্সবাজার শহর ও চকরিয়ায় ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির।

হরতালে নাশকতা এড়াতে পুলিশ সর্তক রয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার।

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান