৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:৩৭ পিএম BDST banglanew24
10 Jul 2012   08:02:41 PM   Tuesday BdST
E-mail this

সিরাজগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।  

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক উম্মে কুলসুম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত সেরাজুল ইসলাম (৪৫) কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, কামারখন্দ উপজেলার জামতৈল এলাকার সেরাজুল ইসলামের সঙ্গে একই উপজেলার চরকুড়া গ্রামের মৃত মোহাম্মাদ আলীর মেয়ে লামিয়া পারভিন লিপির বিয়ে হয়।

পারিবারিক জীবনে তাদের দু’সন্তানের জন্ম নেওয়ার পর সেরাজুল অপর এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। লিপি পরকীয়ায় বাধা দেওয়ায় ২০০৯ সালের ১৫ অক্টোবর সেরাজুল তাকে পিটিয়ে হত্যার পর ঘরে ঝুলিয়ে রাখেন।

এ ঘটনায় নিহতের মা রোকেয়া খাতুন বাদী হয়ে কামারখন্দ থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত ও সাক্ষ্যপ্রমাণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান